মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা হামলা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে অবস্থিত প্রিপারেটরি স্কুলে দু’টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রাত ১২টা ৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে করে চারজন মুখোশধারী ব্যক্তি স্কুলের সামনে আসে। তারা পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেল স্কুলের সামনে এসে থামে। চালকদের মাথায় হেলমেট এবং অন্যদের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। এক ব্যক্তি নেমে পেট্রোল বোমায় আগুন ধরিয়ে স্কুল লক্ষ্য করে দু’টি বোমা ছোড়ে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, “স্কুলটিকে লক্ষ্য করে দু’টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।