রায়পুরায় গ্রামবাসী সামসুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: হয়রানি ও হামলার অভিযোগ


শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের গ্রামবাসী সামসুল এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিরীহ মানুষদের হয়রানি ও পরিকল্পিত হামলার অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামটি পূর্বে শান্তিময় এলাকা ছিল। অভিযুক্ত সামসুল অন্য গ্রামের বাসিন্দা। প্রায় ছয়-সাত বছর আগে তাকে শাহাজান মিয়ার বাড়ি দেখাশোনার জন্য বাসস্থান দেওয়ার সুযোগ দিলে সে প্রতিবেশী ও গ্রামবাসীর নিরীহ মানুষদের বিরুদ্ধে নানান হয়রানিমূলক মামলা এবং তার পরিবারের সদস্যদের নিয়ে পরিকল্পিত হামলা চালাতে শুরু করে। এর ফলে গ্রামে কয়েকটি পরিবার অতিষ্ঠ ও নিঃস্ব হয়েছেন।

এ বিষয়ে রায়পুরা থানা সূত্রে জানা যায়, সামসুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দাখিল করা হয়েছে। পুলিশ সরেজমিনে গিয়ে তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। গ্রামবাসী সামসুলের অত্যাচারে অতিষ্ঠ।

ভুক্তভোগী পল্লী চিকিৎসক এনামুল হক মামুন সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি জানান, আমরা চাই, সামসুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে গ্রামে শান্তি ফিরে আসে।

গ্রামবাসীর পক্ষে আলকাছ মিয়া ও অন্যান্য ভুক্তভোগীরাও বক্তব্যে জানান, আমরা চাই অভিযুক্তকে গ্রাম থেকে উচ্ছেদ এবং আইনের আওতায় আনা হোক। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ জরুরি।

সংবাদ সম্মেলনে উপস্থিত গ্রামবাসীরা এককভাবে দাবি জানান, সামসুলের অপরাধমূলক কার্যক্রম থেকে গ্রামকে মুক্ত করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।