জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়ার পর জরুরি বৈঠকে বসেছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে, আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন।
যদিও বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের ঘোষণাকে কেন্দ্র করেই এই জরুরি বৈঠক ডাকা হয়েছে।
উল্লেখ্য, বিএনপি আগে থেকেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের দাবি জানিয়ে আসছিল।
আপনার মতামত লিখুন :