এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে উত্তেজনা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণার আগের রাতেই উত্তেজনা ছড়ায় রাজধানীতে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে, যা মুহূর্তেই পথচারী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে এলাকা থমকে যায়। অনেকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যান।

এর কয়েক ঘণ্টা আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে আরও দুটি ককটেল বিস্ফোরণ হয়। দুই স্থানের কোনো ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।

রায় ঘোষণার পূর্বঘণ্টাগুলোতে রাজধানীর বিভিন্ন এলাকায় ছোট ছোট বিস্ফোরণ ও নাশকতার ঘটনা বাড়ছে, যা রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা আরও বেড়ে দিয়েছে।