ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সোমবার পুনর্ব্যক্ত করেছেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় তারা কঠোর অবস্থানে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, “সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকরা একইভাবে বিবেচিত হবে এবং পাকিস্তান যদি সন্ত্রাস সমর্থন অব্যাহত রাখে, তা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে।”
সেনাপ্রধান উল্লেখ করেছেন, “আলোচনা ও সন্ত্রাস একসাথে চলতে পারে না। আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে ততক্ষণ পর্যন্ত কঠোর অবস্থান বজায় থাকবে।”
তিনি পাকিস্তানকে সতর্ক করে জানান, ভারতের অপারেশন ‘সিন্দুর’কে ‘৮৮ ঘণ্টার ট্রেলার’ হিসেবে দেখছে এবং সশস্ত্র বাহিনী প্রতিবেশী দেশের প্রতি দায়িত্বশীল আচরণ শেখাতে প্রস্তুত।
পারমাণবিক হুমকির প্রসঙ্গে জেনারেল দ্বিবেদী বলেন, “আজকের ভারত কোনো ব্ল্যাকমেইলে ভয় পায় না। আমাদের নতুন সন্ত্রাস মোকাবিলার নীতি (‘নিউ নরমাল’) পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
সেনাপ্রধান আরও জানান, দেশের রাজনৈতিক নেতৃত্ব প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধিতে দৃঢ়প্রতিজ্ঞ এবং ভারতীয় প্রতিরোধশক্তি শক্তিশালী ও কার্যকর। চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, গত এক বছরে দুই দেশের আলোচনার ফলে সম্পর্ক কিছুটা উন্নতি পেয়েছে।
জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেন, ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর রাজনৈতিক স্পষ্টতা এসেছে এবং সন্ত্রাসবাদ অনেকাংশে কমেছে। মণিপুরের উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিত দেন, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও সেখানে সফর করতে পারেন।
আপনার মতামত লিখুন :