নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত চলার মধ্যে পূর্বাচলের জলসিড়ি আবাসিক প্রকল্পের ১৬২ কাঠার প্লটসহ ৫৩ দলিলের জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সম্পদের বাজারমূল্য প্রায় ১৮০ কোটি টাকা।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। একই সঙ্গে তাঁর তিনটি ব্যাংক হিসাবে থাকা দুই কোটি টাকার বেশি অর্থও অবরুদ্ধ করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের আবেদনে বলা হয়, নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তদন্তে দেখা যায়, তিনি ওই সম্পদ বিক্রি বা স্থানান্তরের চেষ্টা করছেন—যা চলমান মামলার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে।
এ কারণে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুদক বিধিমালা অনুযায়ী সম্পদ জব্দকে প্রয়োজনীয় বলে আদালত মনে করেন।
আপনার মতামত লিখুন :