যুক্তরাজ্যজুড়ে তীব্র শীত ও ভারী তুষারঝড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার দেশব্যাপী শত শত স্কুল বন্ধ রাখা হয়েছে, আর অনেক অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আনাদোলু বার্তাসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাত থেকে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ার পর বৃহস্পতিবার ভারী তুষারপাত ও “থান্ডারস্নো” পরিস্থিতি তৈরি করেছে। আবহাওয়া দপ্তর আরও সতর্কতা জারি করেছে, যার মধ্যে বিভিন্ন অঞ্চলের জন্য অতিরিক্ত ইয়েলো ও অ্যালার্ট রয়েছে।
উত্তর-পূর্ব স্কটল্যান্ডে একশোরও বেশি স্কুল বন্ধ রাখা হয়েছে, ইংল্যান্ড ও ওয়েলসেও কয়েকটি স্কুল কার্যক্রম স্থগিত। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বরফাচ্ছন্ন রাস্তা এবং বিদ্যুৎ সমস্যার কারণে স্কুল খুলে দেওয়া সম্ভব হয়নি।
ওয়েলসের পশ্চিমাঞ্চল এবং উত্তর ইংল্যান্ডের কিছু অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য অ্যাম্বার কোল্ড-হেলথ অ্যালার্ট জারি করেছে।
বার্তাসংস্থা জানিয়েছে, শুক্রবার পর্যন্ত কার্যকর তিনটি নতুন ইয়েলো ওয়ার্নিং জারি করা হয়েছে। অক্সফোর্ডশায়ারের বেনসনে রাতের তাপমাত্রা নেমেছে মাইনাস ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সবচেয়ে শীতল রাত হিসেবে রেকর্ডে গেছে।
আপনার মতামত লিখুন :