ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এটি মধ্যম মাত্রার ভূমিকম্প, তাই ভয়াবহ ক্ষতির আশঙ্কা কম।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, ভূমিকম্পের শক্তি বেশি না হলেও অনুভূতিতে তীব্রতা বেশি ছিল। আপাতত কোনো আফটারশকের শঙ্কা নেই। তিনি সতর্ক করে বলেন, মাঝারি মাত্রার ভূমিকম্পে সাধারণত কিছু সময়ের জন্য আফটারশকের সম্ভাবনা থাকে, তবে তা সবসময় তীব্র হয় না।
আবহাওয়া দফতর বলছে, সাধারণ মানুষ আতঙ্কিত হলেও আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই এবং ভবনের স্থিতিশীলতা যাচাই করে সাবধানতা অবলম্বন করতে হবে।
আপনার মতামত লিখুন :