ভূমিকম্প আঘাত হেনেছে সৌদি আরব ও ইরাকে


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

সৌদি ভূতাত্ত্বিক জরিপ (এসজিএস) শনিবার দুটি পৃথক ভূমিকম্প রেকর্ড করেছে—একটি সৌদি আরবে, অন্যটি ইরাকে।

এসজিএস জানায়, সৌদি আরবের মদিনার আল-আইস এবং তাবুকের উমলুজের মধ্যে অবস্থিত আগ্নেয় লাভাক্ষেত্র হরাত আল-শাকার প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৩.৪৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। অঞ্চলটি দেশের অন্যতম সক্রিয় আগ্নেয় ভূভাগ হিসেবে পরিচিত।

এদিকে, ইরাকেও ৫.০৯ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করেছে এসজিএস। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা জানা যায়নি।