বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ আবারও শীর্ষের কাছাকাছি অবস্থানে বাংলাদেশে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক আইকিউএয়ারের সূচক অনুযায়ী মঙ্গলবার সকাল পৌনে ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ২০৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বায়ুদূষণে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি—এর একিউআই ৩৪২, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের। এরপরই ভারতের কলকাতা (২২৫) এবং পাকিস্তানের লাহোর। ঢাকাও চতুর্থ স্থানে থেকে একইভাবে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ুমানের শহরগুলোর তালিকায় আছে।
ঢাকার দূষণের মূল উৎস অতিক্ষুদ্র বস্তুকণা—পিএম ২.৫, যা আজ সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের তুলনায় ২৬ গুণ বেশি রেকর্ড হয়েছে।
রাজধানীর পাঁচটি অঞ্চলে পরিস্থিতি আরও খারাপ—মিরপুর ইস্টার্ন হাউজিং (২৫৪), দক্ষিণ পল্লবী (২৪৩), কল্যাণপুর (২২১), মাদানি সরণি (২০৯) এবং বেচারাম দেউড়ি (২০৭)—যেখানে বায়ুর মান সবকটিতেই ‘খুবই অস্বাস্থ্যকর’।
আইকিউএয়ারের মানদণ্ডে ২০১–৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর ওপরে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।
আপনার মতামত লিখুন :