পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই আছেন এবং সুস্থ আছেন—এ কথা নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাকে গোপনে স্থানান্তরের গুজবের পর কারা প্রশাসন এই ব্যাখ্যা দেয়।
এক বিবৃতিতে কর্মকর্তারা জানান, ইমরান “সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন।” কারা কর্তৃপক্ষের ভাষ্য, তার অসুস্থতা কিংবা তাকে অন্যত্র নেওয়ার খবর “ভিত্তিহীন।”
২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতি, রাষ্ট্রীয় নথি ফাঁস এবং সেনা সদরদপ্তরে হামলার অভিযোগসহ একাধিক মামলার মুখোমুখি হন ইমরান। নানা নাটকীয়তার পর ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাবন্দী।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ইমরান খান কারাগারে “সর্বোচ্চ সুবিধা” পাচ্ছেন। তার ভাষায়, সাবেক এই প্রধানমন্ত্রীর খাবারের মেন্যু “পাঁচ তারকা হোটেলকেও টেক্কা দেয়।” কারাগারে তার জন্য টেলিভিশন, ব্যায়াম যন্ত্র এবং ডাবল বেডও রয়েছে।
সূত্র: জিও টিভি
আপনার মতামত লিখুন :