ভারত মহাসাগরে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

ভারত মহাসাগরে বৃহস্পতিবার একটি শক্তিশালী ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (এনসিএস) জানায়, সকাল ১০টা ২৬ মিনিটে রেকর্ড করা এই কম্পনের উৎস ছিল সমুদ্রের গভীরে, জনবসতি থেকে দূরে।

এর আগে পরপর তিনটি হালকা ভূমিকম্প ঘটে বঙ্গোপসাগর, ভারতের উত্তর–পূর্বাঞ্চল এবং ভুটানে। বুধবার দিবাগত রাতে বঙ্গোপসাগরে ৪ মাত্রার কম্পন এবং বৃহস্পতিবার ভোরে মণিপুরের নোনি জেলায় ৩.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। একই রাতে ভুটানে ৩ মাত্রার আরেকটি কম্পন রেকর্ড করা হয়।

মণিপুরে হালকা কম্পন স্থানীয়ভাবে অনুভূত হলেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বঙ্গোপসাগরের ভূমিকম্পটি উপকূল থেকে দূরে হওয়ায় বাংলাদেশ বা ভারতের কোনো উপকূলীয় এলাকায় এর কোনো প্রভাব পড়েনি।

তথ্যসূত্র: এনসিএস