বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত রোববার রাত ৮টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল টিম তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।
দলের সূত্র জানায়, লন্ডন থেকে তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান নিয়মিতভাবে খালেদা জিয়ার চিকিৎসার খবর নিচ্ছেন। হাসপাতালে তাঁর পাশে রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
আপনার মতামত লিখুন :