আইয়ুব বাচ্চু স্মরণে ‘ব্যান্ড ফেস্ট’


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ৮:০০ অপরাহ্ন

প্রয়াত সংগীত তারকা আইয়ুব বাচ্চুকে স্মরণ করে আগামী ১ ডিসেম্বর চ্যানেল আই চক্করে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট ২০২৫’। পাঁচ দিনব্যাপী এ আয়োজন প্রতিদিন সকাল ১১টায় সরাসরি সম্প্রচার করা হবে।

স্মৃতিতে আইয়ুব বাচ্চু ও ফরিদুর রেজা সাগর

এবারের উৎসবে অংশ নেবে ১২টি ব্যান্ড—উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, অবসকিউর, নোভা, নির্ঝর, মেহরীন, সিম্ফনি, ফিডব্যাক, স্টারকিং ও তরুণ।

বৃহস্পতিবার চ্যানেল আই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তীসহ ব্যান্ডসংগীত অঙ্গনের বেশ কয়েকজন শিল্পী ও সংগঠক।

শাইখ সিরাজ জানান, আগামী বছর উৎসবটি আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। ডা. আশীষ কুমার বলেন, শিল্পী ও সংগীতশিল্পীদের পাশে থাকতে পেরে তারা আনন্দিত।

২০১৪ সালে আইয়ুব বাচ্চুর প্রস্তাবের পর চ্যানেল আই এ আয়োজন শুরু করে এবং এরপর থেকে ব্যান্ডসংগীতের অন্যতম নিয়মিত উৎসব হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়েছে।