বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মায়ের গুরুতর অসুস্থতার এই সময়ে দেশে ফেরার আকাঙ্ক্ষা থাকলেও সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে তাঁর একার নিয়ন্ত্রণে নেই। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে তারেক রহমান জানান, সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছেন। দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন স্তরের মানুষ তাঁর রোগমুক্তির জন্য প্রার্থনা করছেন। প্রধান উপদেষ্টাও চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
তারেক বলেন, “সংকটের এই মুহূর্তে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও প্রবল। তবে দেশে ফেরা শুধুই আমার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না। বিষয়টি রাজনৈতিকভাবে অতিমাত্রায় স্পর্শকাতর।”
তিনি আরও জানান, বিদেশি বিশেষজ্ঞ এবং দেশি চিকিৎসকেরা আন্তরিকভাবে চিকিৎসা দিচ্ছেন এবং কয়েকটি দেশের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।
সবশেষে তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান এবং বলেন, “রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী।
আপনার মতামত লিখুন :