বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাতে নিরাপত্তাজনিত জটিলতাই প্রধান বাধা বলে দাবি করেছেন দলটির ঢাকা–৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার বিকেলে কোতয়ালীর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক বলেন, তারেক রহমান এখন শুধু বিএনপির নেতা নন, বরং দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। দেশকে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে তার নেতৃত্ব প্রয়োজন, এবং সেই কারণেই তার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, ‘হাসিনার পলাতক দোসররা’ তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অবমাননাকর মন্তব্য ছড়াচ্ছে।
ইশরাক আরও সতর্ক করে বলেন, দেশের পরিস্থিতি এখন অতি স্পর্শকাতর; বিভাজন তৈরির চেষ্টা করলে তার পরিণতি শুভ হবে না।
আপনার মতামত লিখুন :