খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে বিদেশি মেডিকেল টিম


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ৬:০০ অপরাহ্ন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম পৌঁছেছে। সোমবার দুপুর ২টা ৫০ মিনিটে দলটি হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে।

হাসপাতাল সূত্র জানায়, বিদেশি চিকিৎসকরা বর্তমানে গঠিত মেডিকেল বোর্ডের দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। বোর্ডের সদস্যদের মতে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কারণে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত জরুরি হয়ে উঠেছে। দলের বেশির ভাগ সদস্যই চীনের নাগরিক বলে জানা গেছে।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশি ও বিদেশি চিকিৎসকদের যৌথ তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।