নভেম্বরে রেমিট্যান্স আয় ৩১.৩৭ শতাংশ বৃদ্ধি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ৮:১১ অপরাহ্ন

নভেম্বর মাসে বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যাচ্ছে, গত মাসে রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৪ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১.৩৭ শতাংশ বেশি।

গত বছরের নভেম্বরে এই অঙ্ক ছিল ২১৯ কোটি ৯৯ লাখ ডলার

ব্যাংক খাতের কর্মকর্তারা বলছেন, ধারাবাহিক এই প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভকে স্থিতিশীল রাখছে এবং বাজারে ডলারের চাপ কমাচ্ছে। অবৈধ পথে অর্থ পাঠানো রোধে সরকারের কঠোর ব্যবস্থা এবং বৈধ চ্যানেলে পাঠানো রেমিট্যান্সে প্রণোদনা বৃদ্ধিকে তারা এ প্রবৃদ্ধির বড় কারণ হিসেবে দেখছেন।