পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর বোন উজমা খান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান—যা গত কয়েক সপ্তাহ ধরে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে চলা নানা জল্পনার অবসান ঘটায়।
উজমা খান বলেন, “আমি বোনদের সঙ্গে আলোচনা করে আরও বিস্তারিত জানাবো।” দীর্ঘ অপেক্ষার পর তিনি প্রথমবারের মতো কারাগারে প্রবেশের আনুষ্ঠানিক অনুমতি পান এবং সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সামনে কথা বলার আশ্বাস দেন।
এদিকে ইমরান খানের সাক্ষাৎকে কেন্দ্র করে আদিয়ালা কারাগার এলাকায় নেওয়া হয়েছে উচ্চমাত্রার নিরাপত্তা ব্যবস্থা। কারাগার রোডে অতিরিক্ত পাঁচটি চেকপোস্ট বসানো হয়েছে; ১২টি থানার সদস্যসহ নারী পুলিশ ও ৭০০-র বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছে, যাদের সঙ্গে অ্যান্টি-রায়ট সরঞ্জামও রয়েছে। কঠোর তল্লাশি পেরিয়েই শুধু যানবাহন প্রবেশের অনুমতি পাচ্ছে।
সূত্র: জিও নিউজ
আপনার মতামত লিখুন :