শনিবার বিকালে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে বলে প্রাথমিক ধারণা দেওয়া হলেও একটি সূত্র জানিয়েছে, বিষয়টি আরো বিলম্বিত হতে পারে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনায় শেষ মুহূর্তে বড় পরিবর্তন এসেছে। কাতার সরকারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের পরিবর্তে এবার তাকে বহন করবে জার্মানভিত্তিক একটি প্রাইভেট মেডিক্যাল জেট।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, জার্মান কোম্পানি এফএআই রেন্ট-এ-জেট জিএমবিএইচ–এর চ্যালেঞ্জার ৬০০ সিরিজ (CL60) এয়ার অ্যাম্বুলেন্স শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে উড়বে। যাত্রাপথে বিমানটি জর্জিয়ার রাজধানী তিবলিসিতে বিরতি দেবে।
কয়েকদিন ধরে আলোচনায় থাকা কাতারের এয়ারবাস A319 এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো সম্ভব না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে চলতি বছরের শুরুতে খালেদা জিয়াকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই লন্ডনে নেওয়া হয়েছিল।
এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে কবে যাত্রার উপযোগী বিবেচনা করা হবে, তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
আপনার মতামত লিখুন :