এভারকেয়ার থেকে মায়ের বাড়িতে জুবাইদা রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ৮:০৩ অপরাহ্ন

বাংলাদেশে ফিরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগীর অবস্থা পর্যবেক্ষণ শেষে ধানমণ্ডিতে মায়ের বাসায় গেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি লন্ডন থেকে বৃহস্পতিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান।

শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে খালেদা জিয়ার মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

এদিকে, কাতার আমিরের পাঠানোর কথা থাকা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি কারণে ঢাকায় পৌঁছাতে বিলম্ব হচ্ছে। বিএনপি জানায়, বিমানটি সর্বোচ্চ শনিবার পৌঁছাতে পারে। চিকিৎসকরা অনুমতি দিলে রোববারই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বেগম জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের মসজিদে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নয়াপল্টনে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। তিনি বলেন, “এয়ার অ্যাম্বুলেন্স এলে আমরা প্রস্তুত থাকব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরাই।”