সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারের অভিযোগে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়েছে, রাজধানীর নিকুঞ্জ–১ এলাকায় তার ব্যক্তিগত বাসভবনের আশপাশে ‘সাজসজ্জার প্রকল্প’ বাস্তবায়নের নামে সরকারি তহবিল থেকে প্রায় ২৪ কোটি টাকা ব্যয় করা হয়।
রবিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, অভিযোগের বস্তুনিষ্ঠতা যাচাই করেই অনুসন্ধান শুরু হয়েছে; ব্যক্তির পরিচয় বা পদ বিবেচ্য নয়। নিকুঞ্জের লেক ড্রাইভ রোডে হামিদের তিনতলা ডুপ্লেক্স বাড়ির সংলগ্ন এলাকায় নান্দনিক ডেক, ঝুলন্ত ব্রিজ, রাস্তা বাঁধা ও বিশেষ ল্যাম্পপোস্ট নির্মাণে অস্বাভাবিক ব্যয় হয়েছে কি না, তা এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু।
২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার পর হামিদ ওই বাড়িতে ওঠেন। অভিযোগ ওঠার পর বিষয়টি জনমনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুদক বলেছে, অনুসন্ধান শেষে প্রয়োজনীয় হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :