কলম্বিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ১৭


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

কলম্বিয়ার উত্তরাঞ্চলের একটি গ্রামীণ এলাকায় স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় আরও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

রোববার রাতে অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস হুলিয়ান বলেন, ক্যারিবীয় উপকূলীয় শহর তুলুতে স্কুলভ্রমণ শেষে মেডেলিনে ফেরার পথে বাসটি দুর্ঘটনায় পড়ে। বাসটিতে অ্যান্টিওকেনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিলেন।

গভর্নর জানান, শিক্ষার্থীরা সমুদ্রসৈকতে তাদের স্নাতক সম্পন্ন হওয়ার আনন্দ উদযাপন করে ফিরছিলেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডিসেম্বরের এই সময়টিকে পুরো সম্প্রদায়ের জন্য “গভীর শোকের মুহূর্ত” বলে উল্লেখ করেন তিনি।

সূত্র: রয়টার্স