বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি দায়িত্বের ভার ও শহীদদের ত্যাগের কথা স্মরণ করেন।
পোস্টে সাদ্দাম লেখেন, “হে রব্বে কারিম, শহীদের রেখে যাওয়া প্রিয় এই কাফেলার বিশাল দায়িত্ব পালন আমাদের জন্য সহজ করে দাও।”
এতে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেন সংগঠনটির বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম।
এর আগে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে নুরুল ইসলাম সাদ্দামকে সভাপতি এবং সিবগাতুল্লাহ সিবগাকে সেক্রেটারি জেনারেল নির্বাচিত করা হয়।
খুলনার সোনাডাঙ্গার বাসিন্দা সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ ব্যবস্থাপনায় পেশাদার স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। সভাপতির দায়িত্ব নেওয়ার আগে তিনি ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেলসহ সংগঠনের বিভিন্ন কেন্দ্রীয় ও নগর পর্যায়ের দায়িত্ব পালন করেছেন।
নতুন নেতৃত্বের এই ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটি আগামী সময়ের জন্য দিকনির্দেশনা ও ধারাবাহিকতার বার্তা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :