জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ঢাকা–৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারার নির্বাচনী তহবিল নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দলীয় পরিচয়ে অনুদান সংগ্রহ করে তোলা প্রায় ৫০ লাখ টাকার ভবিষ্যৎ কী হবে—সে প্রশ্ন তুলেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রনি লেখেন, দল ছাড়ার অধিকার থাকলেও এনসিপির নেত্রী হিসেবে নির্বাচন করার জন্য সাধারণ মানুষের কাছ থেকে তোলা অর্থের জবাবদিহি জরুরি। তাঁর মতে, ওই অর্থ হয় দাতাদের ফেরত দিতে হবে, নয়তো এনসিপির তহবিলে জমা দিয়ে জনসমক্ষে বিষয়টি স্পষ্ট করতে হবে। অন্যথায় আইনি ও নৈতিক জটিলতায় পড়তে পারেন তাসনিম জারা—এমন সতর্কতাও দেন তিনি।
এর আগে, গত ২২ ডিসেম্বর নির্বাচনী ব্যয়ের জন্য অনুদান আহ্বান জানান তাসনিম জারা। ঘোষণার ২৯ ঘণ্টার মধ্যেই মোবাইল ব্যাংকিং ও ব্যাংক মাধ্যমে তাঁর হিসাবে জমা পড়ে প্রায় ৪৭ লাখ টাকা। এনসিপি ছাড়ার পর এই অর্থ ব্যবহারের স্বচ্ছতা নিয়েই এখন প্রশ্ন উঠছে।
আপনার মতামত লিখুন :