বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ বা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। তিনি দলটিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।
এনসিপির একজন শীর্ষ নেতা জানান, আসিফ মাহমুদকে দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে। তাঁর যোগদান উপলক্ষে আজ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি। এতে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
আগামী নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানা গেছে। দলীয় সূত্র বলছে, আপাতত তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। একই সঙ্গে তাঁর সমর্থকেরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়নপত্র নেন। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসনেই তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :