বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার অবদান অপরিসীম; তাঁর মৃত্যুতে দেশের বর্তমান রাজনীতি ও বিএনপি নেতৃত্বে অপূরণীয় ক্ষতি হয়েছে।
নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তায় শেখ হাসিনা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর ছেলে তারেক রহমানসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শেখ হাসিনা বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ‘আপসহীন নেত্রী’ হিসেবে খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাঁচবারের সংসদ সদস্য ও তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া।
আপনার মতামত লিখুন :