তারেক রহমানের হাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শোকবার্তা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৫, ৬:১৪ অপরাহ্ন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আনুষ্ঠানিকভাবে শোকবার্তা হস্তান্তর করেন।

বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সময় তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এস জয়শঙ্কর ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান। বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদ হোসেন।