বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকের আবহ বিরাজ করছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত মূল জানাজার সময়ের সঙ্গে মিল রেখে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দেশের বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রংপুর, বগুড়া, রাজবাড়ী, সিরাজগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জানাজায় হাজারো মানুষ অংশ নেন। কোথাও ঈদগাহ মাঠ, কোথাও খেলার মাঠ, আবার কোথাও দলীয় কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এসব কর্মসূচি পালিত হয়। সিরাজগঞ্জে বড় পর্দায় রাজধানীর মূল জানাজা সম্প্রচার করে একই সময়ে গায়েবানা জানাজা আদায় করা হয়।
রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও পৃথকভাবে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য ও আপসহীন নেত্রী। তাঁর মৃত্যুতে দেশে এক গভীর রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :