গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন, হাসপাতালে ভর্তি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৬, ৭:০৪ অপরাহ্ন

গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বরাতে নিশ্চিত করেছে প্রথম আলো অনলাইন।

তিনি জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বুধবার (৩১ ডিসেম্বর) ড. কামাল হোসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত ছিলেন।