আইপিএল ২০২৬ মৌসুমে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সাম্প্রতিক সামগ্রিক পরিস্থিতি ও ভারত–বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া বলেন, বর্তমান পরিস্থিতির কারণে কেকেআরকে মোস্তাফিজকে ছাড়তে বলা হয়েছে এবং তার পরিবর্তে নতুন খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর আইপিএলের মিনি-নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর, যা আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য। তবে নিলামের পর থেকেই বিষয়টি ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব কেকেআরের সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং নিরাপত্তা ও কূটনৈতিক ইস্যু তুলে সমালোচনা করেন।
ক্রমবর্ধমান রাজনৈতিক চাপ ও বিতর্কের প্রেক্ষাপটেই শেষ পর্যন্ত বিসিসিআই হস্তক্ষেপ করে। এর ফলে আইপিএল ২০২৬ মৌসুমে কেকেআরের জার্সিতে মোস্তাফিজুর রহমানের খেলা অনিশ্চিত হয়ে পড়ল।
আপনার মতামত লিখুন :