মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ওহাইওর ব্যক্তিগত বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে এ হামলা চালানো হয়। সোমবার (৫ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, হামলায় বাসভবনের জানালাসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, হামলার সময় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও তার পরিবার বাসভবনে ছিলেন না। তারা এর আগেই শহর ছেড়ে যান। স্থানীয় সংবাদমাধ্যম প্রকাশিত ছবিতে জানালার ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগেলমি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে ভ্যান্সের ব্যক্তিগত বাসভবনের বাইরের জানালা ভাঙাসহ সম্পত্তি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। তিনি জানান, সিনসিনাটি পুলিশ ডিপার্টমেন্ট ও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের সঙ্গে সমন্বয় করে পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করা হচ্ছে।
এক ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান, হামলাকারীর লক্ষ্য ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বা তার পরিবার ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :