সংগীতাঙ্গনে তিন দশকেরও বেশি সময় ধরে সক্রিয় জনপ্রিয় গজলশিল্পী মেসবাহ্ আহমেদ নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। আধুনিক ও মৌলিক গানে দীর্ঘদিনের সাফল্যের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘দেবদাস বড় খুনি’।
আহসান কবিরের লেখা এই গানটির সুর করেছেন মেসবাহ্ আহমেদ নিজেই। সংগীতায়োজনে রয়েছেন মানাম আহমেদ। গানটি প্রকাশ করছে জি-সিরিজ।
গানটি প্রসঙ্গে মেসবাহ্ আহমেদ বলেন, এটি তার চেনা ধারার বাইরে কিছুটা ভিন্ন ধাঁচের কাজ। আড্ডার মধ্য থেকেই গানের ভাবনার জন্ম, পরে পরিকল্পিতভাবে সুর ও সংগীতায়োজন সম্পন্ন করা হয়। তার মতে, শিরোনামেই গানের ভিন্নতা ধরা পড়ে এবং শ্রোতাদের জন্য এটি নতুন আমেজের অভিজ্ঞতা এনে দেবে।
‘দেবদাস বড় খুনি’ আজ সন্ধ্যায় জি-সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।
আপনার মতামত লিখুন :