আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৬, ৩:২২ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার বাতিল হওয়া মনোনয়ন আপিলে ফিরে পেয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে।

এর আগে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে ডা. তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে কমিশন তা গ্রহণ করে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকছেন তিনি।