ভেঙে যাচ্ছে তাহসান-রোজার দ্বিতীয় সংসার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভাঙনের খবর নিশ্চিত হয়েছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছরের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ এসেছে বলে জানিয়েছেন তাহসান নিজেই।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাহসান খান বলেন, ২০২৫ সালের জুলাইয়ের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে না চাইলেও সাম্প্রতিক ভুয়া খবরের প্রেক্ষিতে বিষয়টি পরিষ্কার করতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তার বিয়ে হয়, যা ২০১৭ সালে বিচ্ছেদে গড়ায়। প্রথম সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে।