ইরান ‘আলোচনায় বসতে চায়’, বৈঠকের প্রস্তুতি চলছে: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক অভিযানের হুমকি ও ইরানে চলমান ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির নেতৃত্ব আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে বৈঠকের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছেন তিনি।

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের নেতারা তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং আলোচনায় বসার ইচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, একটি বৈঠকের আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তবে একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হতে পারে।

এই মন্তব্যকে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের বর্তমান উত্তেজনার মধ্যে একটি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।