মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক কঠোর ভিসা সিদ্ধান্তে বাংলাদেশের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ছে। সর্বশেষ বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে মার্কিন প্রশাসন, যা ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
এর আগে বাংলাদেশকে ‘ভিসা বন্ড’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। নতুন নিয়মে বি-১ ও বি-২ ভিসা আবেদনকারীদের ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ঠেকাতেই এ পদক্ষেপ।
কূটনীতিক ও ব্যবসায়ীদের মতে, এসব সিদ্ধান্ত ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও প্রবাসী যোগাযোগে নেতিবাচক প্রভাব ফেলবে। বিশ্লেষকদের ধারণা, সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা জরুরি।
আপনার মতামত লিখুন :