ইরানের বিক্ষোভে হাজারো হত্যার পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত: খামেনি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৬, ৭:১৯ অপরাহ্ন

ইরানজুড়ে সাম্প্রতিক বিক্ষোভে সংঘটিত সহিংসতা ও ‘হাজারো হত্যাকাণ্ডের’ পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী’ হিসেবে আখ্যা দেন।

শনিবার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে খামেনি বলেন, ইরানবিরোধী এই ষড়যন্ত্রে বিদেশি শক্তিগুলো সক্রিয়ভাবে জড়িত ছিল এবং দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে ব্যাপক রক্তপাত ও ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে।

তিনি সতর্ক করে বলেন, ইরান সংঘাত দেশের বাইরে ছড়াবে না, তবে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দায়ীদের শাস্তির মুখোমুখি হতে হবে। খামেনির অভিযোগ, ইরানকে আবারও মার্কিন রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক আধিপত্যের আওতায় আনাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য।