বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত।
রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রথমবারের মতো বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
নিজের বক্তব্যকে নীতি পর্যায়ে প্রথম অভিজ্ঞতা উল্লেখ করে জাইমা রহমান বলেন, ভিন্ন মত ও দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও একসঙ্গে আলোচনা করাই গণতন্ত্রের সৌন্দর্য। তিনি বলেন, সমাজ ও দেশের জন্য কাজ করতে সব প্রশ্নের উত্তর জানা জরুরি নয়, বরং শেখার মানসিকতা ও আন্তরিকতা প্রয়োজন।
নারীদের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, জনসংখ্যার অর্ধেককে উপেক্ষা করে বাংলাদেশ এগোতে পারবে না।
অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন বলেন, নারীদের উন্নয়নে সবচেয়ে বড় বাধা আর্থিক সেবায় প্রবেশাধিকার। তিনি নারী উদ্যোক্তাদের জন্য সহজ ঋণব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :