ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বাংলাদেশের দাবি পূরণ না হলে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে।
খবরে বলা হয়, আইসিসির সঙ্গে সাম্প্রতিক বৈঠকে বিসিবি ভারতে দল না পাঠানোর বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের দাবিকে যুক্তিসংগত মনে করে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে।
পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানো না হলে পাকিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কি না, তা নতুন করে ভাববে। তবে এ বিষয়ে বিসিবি বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :