ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির নতুন করে দেওয়া বিক্ষোভের আহ্বানে সাড়া দেয়নি দেশের জনগণ। শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা আন্দোলনের ডাক দিলেও রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য কোনো বিক্ষোভ দেখা যায়নি।
এর আগে গত মাসের শেষ দিকে ইরানে শুরু হওয়া আন্দোলন জানুয়ারির শুরুতে সহিংস রূপ নিলে সরকার চাপের মুখে পড়ে। সে সময় সরকার পতনের সম্ভাবনার কথা তুলে ধরে রেজা পাহলভি অন্তর্বর্তী দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে দেশে রাজতন্ত্র ফেরানোর বিষয়ে ব্যাপক অনীহা থাকায় তার আহ্বান এবার প্রত্যাখ্যাত হয়েছে।
বিশ্লেষকদের মতে, সরকারের কঠোর দমননীতি ও নিরাপত্তা ব্যবস্থার কারণে আন্দোলন দমে গেছে এবং খামেনির নেতৃত্বাধীন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।
সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :