নোবেল পুরস্কার হস্তান্তর বা ভাগ করা যায় না: নোবেল ফাউন্ডেশন


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

নোবেল পুরস্কার কোনোভাবেই, এমনকি প্রতীকী অর্থেও অন্য কারও কাছে হস্তান্তর বা ভাগ করা যায় না—এ বিষয়টি আবারও স্পষ্ট করেছে নোবেল ফাউন্ডেশন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, নোবেল পুরস্কার শুধু যাঁর নামে দেওয়া হয়, সেটি কেবল তাঁর জন্যই প্রযোজ্য।

বিবৃতিতে বলা হয়, আলফ্রেড নোবেলের উইল ও নির্ধারিত শর্তাবলি অনুসরণ করেই পুরস্কার প্রদান করা হয় এবং এর মর্যাদা রক্ষা করা ফাউন্ডেশনের অন্যতম দায়িত্ব। নোবেলের উইলে মানবজাতির কল্যাণে বিশেষ অবদান রাখা ব্যক্তিদেরই পুরস্কৃত করার কথা উল্লেখ রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে নরওয়েজিয়ান নোবেল কমিটির নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে নোবেল ফাউন্ডেশন।