আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যমুনায় গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
সোমবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৈঠকে নির্বাচন কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে দলের উদ্বেগ এবং বিভিন্ন অভিযোগ উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন এনসিপি নেতারা। এর আগে রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর নেতারাও, যারা প্রশাসনের কিছু কর্মকর্তার আচরণে পক্ষপাতের অভিযোগ তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :