গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনা বাড়ল, আরও সেনা মোতায়েন ডেনমার্কের


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

স্বশাসিত ডেনিশ ভূখণ্ড গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে সেখানে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে ডেনমার্ক।

সোমবার সন্ধ্যায় রয়্যাল ডেনিশ সেনাবাহিনীর প্রধান পিটার বয়েসেনের নেতৃত্বে ৫৮ জন ডেনিশ সেনা পশ্চিম গ্রিনল্যান্ডে অবতরণ করেন।

ডেনিশ গণমাধ্যম জানায়, তারা ‘অপারেশন আর্কটিক এন্ডুরেন্স’ নামে চলমান বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিতে আগে পাঠানো সেনাদের সঙ্গে যোগ দিয়েছেন।

এদিকে ডেনমার্ক আবারও স্পষ্ট করেছে, গ্রিনল্যান্ড বিক্রির কোনো প্রশ্ন নেই এবং জোরপূর্বক নিয়ন্ত্রণের চেষ্টা ন্যাটোর জন্য গুরুতর সংকট ডেকে আনতে পারে। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের অবস্থান যুক্তরাষ্ট্র-ইউরোপ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।