ক্যাম্পাসে চলমান অস্থির পরিস্থিতির কারণে ঢাকার বেসরকারি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। সোমবার রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। সমস্যা সমাধান ও দ্রুত স্বাভাবিক কার্যক্রম শুরুর লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ধর্মীয় অবমাননা ও পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে দুই শিক্ষককে বহিষ্কার করা হলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয়।
আপনার মতামত লিখুন :