নিজের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদে ফ্রান্সকে যুক্ত করতে চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।
সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সংঘাত নিরসনে শান্তি পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এতে যোগ দিতে অনাগ্রহ দেখালে ফ্রান্সের ওপর বড় ধরনের শুল্ক আরোপ পরিস্থিতি পাল্টে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আপাতত এই শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।
ট্রাম্পের এই প্রস্তাব ও শুল্কহুমকিকে আন্তর্জাতিক মহলে সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে। কূটনীতিকদের মতে, এ ধরনের উদ্যোগ জাতিসংঘের ভূমিকা ও আন্তর্জাতিক কূটনৈতিক কাঠামোকে দুর্বল করতে পারে।
আপনার মতামত লিখুন :