মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখল করা যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য এবং ডেনমার্ক এই দ্বীপ অঞ্চলটি রক্ষা করতে সক্ষম নয়।
ফ্লোরিডায় সাংবাদিকদের তিনি জানান, চলতি সপ্তাহে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে গ্রিনল্যান্ড কেনার বিষয়টি আলোচনায় তোলা হবে।
ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং ক্ষেপণাস্ত্র হামলা শনাক্তে এর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি ডেনমার্কের কাছ থেকে দ্বীপটি কিনে নেওয়ার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন এবং বিরোধিতা অব্যাহত থাকলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও নাকচ করেননি।
এদিকে গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করায় যুক্তরাজ্যসহ ইউরোপের আটটি ন্যাটো মিত্র দেশের পণ্যে ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যা জুনে বেড়ে ২৫ শতাংশে পৌঁছাতে পারে। ইউরোপীয় নেতারা এ হুমকিকে ‘ব্ল্যাকমেইল’ আখ্যা দিলেও ট্রাম্প শুল্ক আরোপের সিদ্ধান্ত শতভাগ বাস্তবায়নের কথা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :