চীনের প্রখ্যাত মার্শাল আর্ট অভিনেতা ও অ্যাকশন পরিচালক ব্রুস লিয়ং আর নেই। গত ১৪ জানুয়ারি হংকংয়ে ৭৭ বছর বয়সে তিনি মারা যান। পারিবারিক সূত্রের বরাতে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে, তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগামী ২৬ জানুয়ারি চীনের শেনঝেন শহরে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ব্রুস লিয়ংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহশিল্পী ও বিশ্বখ্যাত অভিনেতা জ্যাকি চ্যানসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।
১৯৪৮ সালে জন্ম নেওয়া ব্রুস লিয়ং সত্তর ও আশির দশকে মার্শাল আর্ট ঘরানার বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। ‘ম্যাগনিফিসেন্ট বডিগার্ডস’, ‘দ্য ড্রাগন লাইভস’ ও ‘কুংফু হাসল’সহ একাধিক চলচ্চিত্রে তার কাজ দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়।
আপনার মতামত লিখুন :