ঢালিউডের সোনালি দিনের জনপ্রিয় নায়ক ও কালজয়ী নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই। দীর্ঘদিন ক্যানসারে ভুগে ৮২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
১৯৪৪ সালে পেশাওয়ারে জন্ম নেওয়া ইলিয়াস জাভেদ ১৯৬৪ সালে ‘নয়ি জিন্দেগি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। ১৯৬৬ সালে ‘পায়েল’ ছবিতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন তিনি। সত্তর ও আশির দশকে নাচ ও অ্যাকশনে অনন্য দক্ষতার জন্য ‘ড্যান্সিং হিরো’ হিসেবে দর্শকপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা।
তার প্রয়াণে বাংলা চলচ্চিত্রের এক গৌরবময় অধ্যায়ের অবসান ঘটল।
আপনার মতামত লিখুন :