আইসিসিতে ভোটে হেরে গেল বাংলাদেশ

ভারতে না খেললে বাংলাদেশের বদলে বিকল্প দল নেবে আইসিসি


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৬, ৯:০০ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে সাফ জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ না নিলে বিকল্প কোনো দেশকে সুযোগ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বুধবার আইসিসির ভার্চুয়াল বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশের ভেন্যু ও গ্রুপ পরিবর্তনের প্রস্তাব ভোটাভুটিতে খারিজ হয়ে যায়। ১৫ সদস্যের মধ্যে কেবল পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দেয়।

আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বৃহস্পতিবারের মধ্যে সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময় বেঁধে দিয়েছে। অন্যথায় সূচি অপরিবর্তিত রেখে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে।